ভারত ও পাকিস্তানের কাশ্মীর সমস্যা ওদের দুই দেশেরই বয়সের সমবয়সী। এ নিয়ে যুদ্ধবিগ্রহ হয়েছে অনেকবার। কিন্তু দুই দেশের ক্রিকেট–সৌহার্দ্য আগে কখনো এমন ভেঙে পড়েনি; যদিও সময়ে সময়ে ফাটল ধরেছিল। দুই দেশ যখন খেলেছে, ভদ্রভাবেই খেলেছে। ক্রিকেটের আইনকানুন মেনে হাত মিলিয়েছে।



