Last Updated:
North Bengal Disaster: ভুটানের পাহাড়ি জলে ফুলে ওঠা ডায়না নদীতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। জানা যাচ্ছে, সংরক্ষিত বনাঞ্চল ঘেঁষে থাকা বাঁধের প্রায় ১৫০ মিটার অংশের প্রায় ৯০ শতাংশই জলের স্রোতে ভেসে গিয়েছে।

বানারহাট, জলপাইগুড়ি, রকি চৌধূরীঃ দুর্গাপুজো মিটতেই উত্তরবঙ্গে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। বিভিন্ন জেলায় জেলায় ভারী বর্ষণ হচ্ছে। এই আবহে ভুটানের পাহাড়ি জলে ফুলেফেঁপে ওঠা ডায়না নদীতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। বনাঞ্চল ও গ্রামাঞ্চল ঘিরে আশঙ্কা।
জানা যাচ্ছে, সংরক্ষিত বনাঞ্চল ঘেঁষে থাকা বাঁধের প্রায় ১৫০ মিটার অংশের প্রায় ৯০% জলের স্রোতে ভেসে গিয়েছে। সেই সঙ্গেই নদীর বাঁধের উপর দিয়ে বন দফতরের নজরদারির জন্য যে রাস্তা ছিল, সেটিও সম্পূর্ণভাবে নদীগর্ভে তলিয়ে গিয়েছে।
এছাড়া সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হল, ভুটান পাহাড়ে যদি ফের ভারী বৃষ্টি শুরু হয়, তাহলে ডায়না নদীর জল আরও বেড়ে গোটা সংরক্ষিত বনাঞ্চল প্লাবিত হতে পারে। ইতিমধ্যেই প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তাঁরা সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখেছেন এবং অস্থায়ীভাবে ভাঙন রোধে জরুরি মেরামতির কাজ শুরু করেছেন।
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
October 05, 2025 6:57 PM IST



