আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিতে মালয়েশিয়ায় যাচ্ছে ১২ জনের বাংলাদেশ দল

আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিতে মালয়েশিয়ায় যাচ্ছে ১২ জনের বাংলাদেশ দল

গণিত দলের সদস্যরা হলো সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির তিনজন শিক্ষার্থী মো. নাবি হোসেন, অরিজিৎ সাহা ও ইহান আবরাদ রহমান, এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী ওয়াফিয়া হাসান, মাস্টার মাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী লাবিবা বিনতে ফজলে রাব্বি এবং সিরাজগঞ্জের বনোয়ারি লাল সরকারি উচ্চবিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাফসান শফিক তালুকদার।

বিজ্ঞান দলের সদস্যরা হলো লাইটহাউস ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সৈয়দ আয়ান ঈসা, এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অভিজ্ঞান রায়, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ হাসান, সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আকিব ফাত্তাহ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের পঞ্চম শ্রেণির সাহাবী ইবনে কাব্য এবং ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলের চতুর্থ শ্রেণির মো. মিফতাহুল ইসলাম। প্রসঙ্গত, নাবি হোসেন ও সৈয়দ আয়ান ঈসা জাতীয় পর্বে যথাক্রমে গণিত ও বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়ে চ্যাম্পিয়নস ট্রফি অর্জন করেছিল।

Scroll to Top