দেশের বাজারে এআই প্রযুক্তিনির্ভর নতুন তিন ফাইভ-জি স্মার্টফোন

দেশের বাজারে এআই প্রযুক্তিনির্ভর নতুন তিন ফাইভ-জি স্মার্টফোন

দেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর নতুন তিন ফাইভ-জি স্মার্টফোন এনেছে টেকনো বাংলাদেশ। পোভা ফাইভ–জি সিরিজের আওতায় বাজারে আসা ‘পোভা স্লিম ফাইভ–জি’, ‘পোভা কার্ভ ফাইভ–জি’ ও ‘পোভা ৭ প্রো ফাইভ–জি’ মডেলের ফোনগুলো আজ মঙ্গলবার রাজধানীর উত্তরায় টেকনো ফ্ল্যাগশিপ স্টোরে আয়োজিত এক অনুষ্ঠানে উন্মোচন করা হয়। অনুষ্ঠানে আইস্মার্ট টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, বাংলাদেশে ফাইভ–জি যুগ শুরু হয়েছে। টেকনো এমন তিনটি স্মার্টফোন গ্রাহকদের সামনে তুলে দিয়েছে, যা এআইনির্ভর বুদ্ধিমত্তা ও উন্নত প্রযুক্তিসুবিধা ব্যবহারের অভিজ্ঞতা দেবে।

Scroll to Top