IND vs PAK: জয়ের তিলক ! পাকিস্তানের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক, এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

IND vs PAK: জয়ের তিলক ! পাকিস্তানের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক, এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

Last Updated:

India Vs Pakistan, Asia Cup 2025 Final: পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত ৷

এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত (Photo: AP)IND vs PAK: জয়ের তিলক ! পাকিস্তানের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক, এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত (Photo: AP)

পাকিস্তান: ১৪৬

ভারত: ১৪৭/৪ (১৯ ওভার)

দুবাই: শেষ ওভারে ভারতের জেতার জন্য দরকার ছিল ১০ রান ৷ শিবম দুবে ১৯তম ওভারে আউট হতে কিছুটা চাপ বেড়ে গিয়েছিল ৷ এরপর ব্যাট করতে নামেন রিঙ্কু সিং ৷ কিন্তু আজকের ম্যাচের একজনই সুপারস্টার ৷ তিনি তিলক ভার্মা ৷ রউফকে ৬ মেরে ভারতের জয় নিশ্চিত করে দেন তিলক ৷ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। একটা টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক টিম ইন্ডিয়ার। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত ৷ দুর্দান্ত একটা ফাইনালের সাক্ষী থাকলেন ক্রিকেটপ্রেমীরা ৷

এশিয়া কাপে নিজের প্রথম বলে চার মেরে দলকে জেতালেন রিঙ্কু সিং। ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। জয়ের নায়ক তিলক ভার্মা। ৫৩ বলে ৬৯ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন তিনি।

এদিনের ম্যাচের নায়ক অবশ্যই তিলক ভার্মা ৷ ৪১ বলে অর্ধশতরান করলেন তিলক। তিনি যখন খেলতে নামেন তখন ২০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে দলকে টানেন তিলক। প্রথম সঞ্জু স্যামসন এবং পরে শিবম দুবের সঙ্গে তিলকের পার্টনারশিপ ম্যাচের ভাগ্য গড়ে দেয় ৷ দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন শিবম দুবেও। এক ছক্কা মেরে জয় প্রায় সুনিশ্চিত করে ফেলার লক্ষ্যে ছিলেন শিবম। তবে ১৯তম ওভারের শেষ বলে বাউন্ডারি লাইনে ধরা দিলেন তিনি। ভাঙে তিলক-শিবমের ৬০ রানের পার্টনারশিপ। ৩৩ রান করে আউট হন দুবে। শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ১০ রান। বাউন্ডারি মেরে ম্যাচ ফিনিশ করলেন রিঙ্কু। ৫৩ বলে ৫৯ রানের ইনিংস খেলে অপরাজিত রইলেন তিলক ভার্মা।

India’s Tilak Varma bats during the Asia Cup cricket final between India and Pakistan at Dubai International Cricket Stadium, United Arab Emirates, Sunday, Sept. 28, 2025. (AP Photo/Altaf Qadri)

পাকিস্তানের হ্যারিস রউফ একটা ওভারে দেন ১৭ রান ৷ ওই এক ওভারেই খেলা অনেকটাই ঘুরে যায় ভারতের দিকে। তিলক ভার্মা ও শিবম দুবের জুটিতে ভারত জয় নিশ্চিত করে। এর আগে অবশ্য ভাল খেলছিলেন সঞ্জু ৷ কিন্তু আব্রার আহমেদের বলে বড় শট মারতে গিয়ে আউট হলেন সঞ্জু। তিনি করেন ২৪ রান। টপ অর্ডারের তিন ব্যাটার আউট হওয়ার পর জুটি বাঁধার চেষ্টা করেন তিলক ভার্মা ও সঞ্জু স্যামসন। মন্থর উইকেট বড় শটের থেকে রানিং বিটউইন দ্য উইকেটসের দিকে বেশি নজর দিয়েছেন তাঁরা।

বাংলা খবর/ খবর/খেলা/

IND vs PAK: জয়ের তিলক ! পাকিস্তানের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক, এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

Scroll to Top