সূর্যকুমারের মন্তব্যের পাশাপাশি, ভারত-পাকিস্তান ম্যাচটি আরও একটি বড় বিতর্কের জন্ম দিয়েছিল। পাকিস্তানের অভিযোগ ছিল, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট টসের সময় ‘অধিনায়কদের হাত না মেলাতে অনুরোধ’ করেছিলেন।
এ কারণে পিসিবি পাইক্রফটের বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় এবং দাবি করে, তাদের পরবর্তী ম্যাচগুলো থেকে যেন তাঁকে সরিয়ে দেওয়া হয়। তবে সেই দাবি আইসিসি প্রত্যাখ্যান করে। তাতে পাকিস্তান এশিয়া কাপ বয়কট করার হুমকি দেয়। পরে অবশ্য পাইক্রফট হাত মেলানোর বিষয়টি নিয়ে ‘ভুল–বোঝাবুঝি’র জন্য ক্ষমা চাইলে পাকিস্তান দল মাঠে নামে।