ইউনিট ৮২০০ কর্তৃক মাইক্রোসফটের আজুর প্ল্যাটফর্ম ব্যবহার নিয়ে গত মাসে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিল গার্ডিয়ান। এই প্রতিবেদনের জেরেই ইসরায়েল সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থাটির কিছু প্রযুক্তি ব্যবহারের অনুমতি বাতিল করল মাইক্রোসফট।
ব্যাপক নজরদারির কর্মসূচি পরিচালনা করতে আজুর ব্যবহার করে ইসরায়েলি সেনাবাহিনী কীভাবে ফিলিস্তিনিদের যোগাযোগের বিশাল তথ্যভান্ডার সংরক্ষণ ও ব্যবহার করছিল, তা গার্ডিয়ানে প্রকাশিত ওই প্রতিবেদনে তুলে ধরা হয়েছিল।
ইসরায়েল-ফিলিস্তিনি মালিকানাধীন সাময়িকী ‘প্লাস৯৭২’ এবং হিব্রু ভাষার সংবাদমাধ্যম ‘লোকাল কল’ এর সঙ্গে যৌথভাবে তদন্তটি পরিচালনা করেছিল গার্ডিয়ান। মাইক্রোসফট ও ইউনিট ৮২০০ কীভাবে স্পর্শকাতর গোয়েন্দা তথ্যের বিশাল ভান্ডার আজুরে স্থানান্তরের পরিকল্পনা করেছিল, তা গার্ডিয়ানের যৌথ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।