গুজবে কান না দিয়ে দুর্গাপূজার পবিত্রতা রক্ষার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার | চ্যানেল আই অনলাইন

গুজবে কান না দিয়ে দুর্গাপূজার পবিত্রতা রক্ষার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার | চ্যানেল আই অনলাইন

কোন ধরণের গুজবে কান না দিয়ে দুর্গাপূজার পবিত্রতা রক্ষার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জে এম সেন হলে দূর্গাপূজার প্রস্তুতি দেখতে এসে সাংবাদিকদের এ আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় তিনি চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে সার্বিক প্রস্তুতি নিয়ে কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার দেশে দুর্গাপূজা অতীতের ছেয়ে আরও উৎসব মূখর পরিবেশ অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা বাহিনী এবং স্ব স্ব পূজাকমিটি ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছে।

এ সময় চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনারসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Scroll to Top