এই খবরটি পডকাস্টে শুনুনঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনও পেছানো হয়েছে। এর আগে গতকাল সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)ও পিছিয়েছে বিশ্ববিদ্যালয়টির প্রশাসন।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব অধ্যাপক একেএম ফরিফুল হক সিদ্দিকী এ তথ্য জানান। তিনি বলেন, প্রার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে চাকসু নির্বাচন তিন দিন পেছানো হয়েছে। নির্ধারিত ১২ অক্টোবরের পরবর্তীতে ১৫ অক্টোবর চাকসুর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এর ফলে অক্টোবরে পর পর দুই দিনে চাকসু ও রাকসু নির্বাচনের তারিখ পড়ে যাচ্ছে



