Kolkata: ফের মৃত‍্যু, এবার যাদবপুর! সাইকেল নিয়ে রাস্তা পারাপার করতে গিয়েই সর্বনাশ, জলমগ্ন কলকাতায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত বেড়ে ৫

Kolkata: ফের মৃত‍্যু, এবার যাদবপুর! সাইকেল নিয়ে রাস্তা পারাপার করতে গিয়েই সর্বনাশ, জলমগ্ন কলকাতায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত বেড়ে ৫

Last Updated:

Kolkata: জলমগ্ন কলকাতায় ফের মৃত‍্যু। কালিকাপুর অভিষিক্তা মোড়ের কাছে বিদ্যুৎপৃষ্ট হল এক ব‍্যক্তির।

ফের মৃত‍্যু, এবার যাদবপুর! সাইকেল নিয়ে রাস্তা পারাপার করতে গিয়েই সর্বনাশ, জলমগ্ন কলকাতায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত বেড়ে ৫Kolkata: ফের মৃত‍্যু, এবার যাদবপুর! সাইকেল নিয়ে রাস্তা পারাপার করতে গিয়েই সর্বনাশ, জলমগ্ন কলকাতায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত বেড়ে ৫
ফের মৃত‍্যু, এবার যাদবপুর! সাইকেল নিয়ে রাস্তা পারাপার করতে গিয়েই সর্বনাশ, জলমগ্ন কলকাতায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত বেড়ে ৫

কলকাতা: জলমগ্ন কলকাতায় ফের মৃত‍্যু। কালিকাপুর অভিষিক্তা মোড়ের কাছে বিদ্যুৎপৃষ্ট হল এক ব‍্যক্তির। জানা গিয়েছে মৃত ব‍্যক্তির নাম রাম গোপাল পণ্ডিত। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রাস্তায় ঝুলঝিল বিদ‍্যুতের তার। সাইকেল নিয়ে রাস্তা পারাপার করতে গিয়েই ঘটেছে মারাত্মক বিপদ। এখনও পর্যন্ত প্রাপ্ত তথ‍্য অনুযায়ী, এই নিয়ে কলকাতায় বিদ‍্যুত্‍পৃষ্ঠ হয়ে মৃতের সংখ‍্যা বেড়ে হল ৫।

রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন শহর কলকাতা। শহর জুড়ে জল জমেছে। ঘটনাস্থল অভিষিক্তা মোড় থেকে যাদবপুর পর্যন্ত হাঁটু সমান জল যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে সিএসসির তরফ থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে।

যাদবপুর ছাড়াও কলকাতার বেনিয়াপুকুর, বালিগঞ্জ প্লেস, কালিকাপুর আর নেতাজি নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে চার জনের। CESC-কে ওই এলাকাগুলিতে প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বলা হয় ৷ তারপর দেহ উদ্ধার করে দমকল।

বৃষ্টির জেরে ট্রেন পরিষেবাও ব‍্যাহত। লাইনে জল জমে থাকার কারণে চক্ররেলের আপ এবং ডাউন লাইনের পরিষেবাও সকালে আপাতত বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন পরিষেবা। একই ভাবে দুর্ভোগের মধ্যে পড়েছেন হাওড়া ডিভিশনের যাত্রীরাও। কলকাতার মেট্রো পরিষেবাও বিঘ্নিত হয়েছে।

রাতভর বৃষ্টিতে হাওড়া ইয়ার্ড, শিয়ালদহ দক্ষিণ ইয়ার্ড, চিৎপুর উত্তর কেবিন-সহ বেশ কিছু কারশেড জলমগ্ন হয়ে পড়েছে। পাম্প করে সেই জল বের করার চেষ্টা হচ্ছে। তবে বৃষ্টি পুরোপুরি বন্ধ না-হওয়ায় আশপাশের এলাকা থেকে আবার জলে এসে জমছে রেল লাইনে। শিয়ালদহের কাছে লাইনে জল জমার কারণে মেন, বনঁগা এবং হাসনাবাদ লাইনের পরিষেবা বিঘ্নিত হয়েছে।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Kolkata: ফের মৃত‍্যু, এবার যাদবপুর! সাইকেল নিয়ে রাস্তা পারাপার করতে গিয়েই সর্বনাশ, জলমগ্ন কলকাতায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত বেড়ে ৫

Scroll to Top