Last Updated:
Height Bar Collapsed: তারাতলা উড়ালপুলের হাইটবার ভেঙে বিপত্তি! সপ্তাহের প্রথম দিনেই চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। হাইটবার ভেঙে পড়ায় তারাতলা উড়ালপুলের একাংশ বন্ধ রাখা হয়েছে।

তারাতলা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: তারাতলা উড়ালপুলের হাইটবার ভেঙে বিপত্তি! সপ্তাহের প্রথম দিনেই চরম সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। ডায়মন্ড হারবার থেকে খিদিরপুরের দিকে যাওয়া গাড়িগুলি উঠতে পারছে না তারাতলা উড়ালপুলে।
এই হাইটবার ভেঙে পড়ায় তারাতলা উড়ালপুলের একাংশ বন্ধ রাখা হয়েছে। জানা গিয়েছে, হাইটবারটি নতুন বসানো হয়েছিল। সোমবার ভোররাতে একটি পণ্যবাহী গাড়ি ওই হাইটবারে ধাক্কা মারে। হাইটবার ইন্ডিকেশন এবং পর্যাপ্ত আলোর অভাবে নতুন হাইটবারটি বুঝতে পারেনি পণ্যবাহীর গাড়ির চালক। গাড়ির ধাক্কায় হাইটবারটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার সময় চালক কী অবস্থায় ছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। হাইটবারটি সম্প্রতি তৈরি করা হয়েছিল। ৩.১৫ মিটার উচ্চতা যুক্ত এই হাইটবার ভাঙায় সমস্যা ক্রমশ বাড়ছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
September 22, 2025 10:44 AM IST


