এশিয়া কাপ: সুপার ফোরে যাদের ম্যাচ যেদিন | চ্যানেল আই অনলাইন

এশিয়া কাপ: সুপার ফোরে যাদের ম্যাচ যেদিন | চ্যানেল আই অনলাইন

ভারত ও ওমান ম্যাচ দিয়ে শেষ হয়েছে এশিয়া কাপ টি-টুয়েন্টির গ্রুপপর্বের লড়াই। সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তান। শনিবার বাংলাদেশ ও শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে গড়াবে সুপার ফোরের মহারণ।

‘এ’ গ্রুপে ৩ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপচ্যাম্পিয়ন ভারত। ৩ ম্যাচে ২ জয়ে গ্রুপ রানার্সআপ পাকিস্তান। ‘বি’ গ্রুপে তিন ম্যাচ জিতে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন। তিন ম্যাচের দুটিতে জিতে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

‘এ’ গ্রুপ থেকে খালি হাতে ফিরেছে ওমান, তিন ম্যাচের কোনোটিতেই জেতেনি দলটি, এক ম্যাচ জিতে সংযুক্ত আরব আমিরাত। ‘বি’ গ্রুপে আফগানিস্তান এক ম্যাচ জিতলেও শূন্য হাতে ফিরছে হংকং।

সুপার ফোরে সবকটি দল একে অন্যের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের সেরা দুটি দল খেলবে ফাইনালে।

বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে শনিবার, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরপর ২৪ তারিখ মুখোমুখি হবে ভারতের এবং ২৫ তারিখ খেলবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ।

একনজরে সুপার ফোরের সূচি:
২০ সেপ্টেম্বর: বাংলাদেশ-শ্রীলঙ্কা
২১ সেপ্টেম্বর: ভারত-পাকিস্তান
২৩ সেপ্টেম্বর: পাকিস্তান-শ্রীলঙ্কা
২৪ সেপ্টেম্বর: বাংলাদেশ-ভারত
২৫ সেপ্টেম্বর: বাংলাদেশ-পাকিস্তান
২৬ সেপ্টেম্বর: ভারত-শ্রীলঙ্কা

ফাইনাল: ২৮ সেপ্টেম্বর

Scroll to Top