Kolkata Metro: চিংড়িহাটার জট কাটিয়ে কবে চালু গড়িয়া থেকে সেক্টর ফাইভ মেট্রো? কলকাতা হাইকোর্টে জানাল আরভিএনএল

Kolkata Metro: চিংড়িহাটার জট কাটিয়ে কবে চালু গড়িয়া থেকে সেক্টর ফাইভ মেট্রো? কলকাতা হাইকোর্টে জানাল আরভিএনএল

Last Updated:

Kolkata Metro: চিংড়িহাটায় আটকে থাকা মেট্রোরেলের কাজের জট কাটাতে হাইকোর্টের নির্দেশে বৈঠক সফল হয়েছে বলে এদিন কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানিয়েছে রেল বিকাশ নিগম লিমিটেড।

অচল মেট্রো পরিষেবা, দুর্ভোগ যাত্রীদেরKolkata Metro: চিংড়িহাটার জট কাটিয়ে কবে চালু গড়িয়া থেকে সেক্টর ফাইভ মেট্রো? কলকাতা হাইকোর্টে জানাল আরভিএনএল
অচল মেট্রো পরিষেবা, দুর্ভোগ যাত্রীদের

কলকাতা: চিংড়িহাটায় আটকে থাকা মেট্রোরেলের কাজের জট কাটাতে হাইকোর্টের নির্দেশে বৈঠক সফল হয়েছে বলে এদিন কলকাতা হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানিয়েছে রেল বিকাশ নিগম লিমিটেড।

রেল বিকাশ নিগমের আইনজীবী শাক্য সেন এদিন বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দে’র ডিভিশন বেঞ্চে জানান, কলকাতা হাইকোর্টের নির্দেশে মেট্রোরেল ভবনে গত ৯ সেপ্টেম্বর সব পক্ষ সর্বসন্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে আপাতত পুজোর সময় ট্রাফিক নিয়ন্ত্রণ করে কোনও কাজ করা হবেনা।

আরও পড়ুন-‘দেহব্যবসা করে অকালে জীবনটাই শেষ…! স্বামীর নরকযন্ত্রণায় ৩৪-এ মৃত্যু বিখ্যাত বলি নায়িকার, শ্মশানে নিয়ে যাওয়ার ছিল না কেউ, চিনতে পারলেন?

বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের নির্দেশ, কোনও রকম অসুবিধা তৈরি হলে ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করা যাবে। তবে আপাতত আদালত আশা করছে সমস্যার সমাধান হয়ে যাবে।

সেপ্টেম্বর ২০২৬ গড়িয়া থেকে সেক্টর ফাইভ মেট্রো। সম্ভাব্য সময়সীমার মিনিটস পেশ RVNL এর। বিচারপতি সুজয় পাল ডিভিশন বেঞ্চে মিনিটস পেশ। বেলেঘাটা – সল্টলেক অসমাপ্ত মেট্রো কাজ ৩৬৬ মিটারে। নভেম্বরের দ্বিতীয় ওতৃতীয় সপ্তাহান্তে৩১৭,৩১৮,৩১৯ খুঁটির কাজ হবে। মেট্রো পথ জুড়ের তা চালু করতে লাগবে ৯ মাস।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Kolkata Metro: চিংড়িহাটার জট কাটিয়ে কবে চালু গড়িয়া থেকে সেক্টর ফাইভ মেট্রো? কলকাতা হাইকোর্টে জানাল আরভিএনএল

Scroll to Top