Last Updated:
বীরভূমের রামপুরহাট থানার বারোমেশিয়া গ্রাম৷ গত ২০ দিন ধরে নিখোঁজ ছিল সপ্তম শ্রেণির ১৩ বছ বয়সি এক আদিবাসী৷ আজ, মঙ্গলবার রাতে তার বস্তাবন্দি পাঁচ টুকরো মৃতদেহ উদ্ধার হয়৷

রামপুরহাট, অক্ষয় ধীবর: বীরভূমের রামপুরহাটে ভয়ঙ্কর ঘটনা প্রকাশ্যে৷ ২০ দিন থেকে নিখোঁজ থাকার পরে জলাজমি, খাল থেকে উদ্ধার হল সপ্তম শ্রেণির ছাত্রীর টুকরো টুকরো করা পচাগলা দেহ৷ খুনের অভিযোগের তির তার শিক্ষকের দিকে৷ গোটাঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়৷
বীরভূমের রামপুরহাট থানার বারোমেশিয়া গ্রাম৷ গত ২০ দিন ধরে নিখোঁজ ছিল সপ্তম শ্রেণির ১৩ বছ বয়সি এক আদিবাসী৷ আজ, মঙ্গলবার রাতে তার বস্তাবন্দি পাঁচ টুকরো মৃতদেহ উদ্ধার হয়৷
গতকাল রাতে রামপুরহাট থানার কালিডাঙ্গা সংলগ্ন এলাকায় একটি ব্রিজের নীচে পড়ে ছিল বস্তাটি৷ ওই সপ্তম শ্রেণির ছাত্রী ১৩ বছরের ,গত ২৮ অগাস্ট সকালে বেলা রামপুরহাট আসার পথে নিখোঁজ হয়ে যায় ওই ছাত্রী। অভিযোগ, ওই ছাত্রীর স্কুল শ্রী রামকৃষ্ণ শামপাহারি শিক্ষাপীঠের শিক্ষক অপহরণ করে ধর্ষণ করে খুন করে। গ্রেফতার শিক্ষক মনোজ পাল৷ যদিও এখনও ময়নাতদন্তের রিপোর্ট মেলেনি৷
September 17, 2025 11:20 AM IST