
এবার প্রশ্ন হল, এক লাখ ভিউ হলে ক্রিয়েটর কত টাকা পেতে পারেন! ১ লক্ষ ভিউ থেকে আয় নির্ভর করে বিজ্ঞাপন ও ভিডিওর ধরণের উপর। ইউটিউবের আয় মূলত অ্যাডসেন্সের মাধ্যমে হয়। প্রযুক্তি, অর্থ বা শিক্ষামূলক বিষয়ের ভিডিও থেকে বেশি আয় হয়। বিনোদন বা ভ্লগের মাধ্যমে আয় তুলনামূলকভাবে কম। ভারতের মতো দেশে CPM (প্রতি হাজার ভিউয়ের আয়) মার্কিন বা ইউরোপের দেশের তুলনায় অনেকটাই কম। ভারতে ১ লক্ষ ভিউ থেকে গড়ে ৩,০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত আয় হতে পারে।



