ম্যানচেস্টার ডার্বি দিয়ে জয়ে ফিরল সিটি | চ্যানেল আই অনলাইন

ম্যানচেস্টার ডার্বি দিয়ে জয়ে ফিরল সিটি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

উলভারহ্যাম্পটনকে হারিয়ে প্রিমিয়ার লিগের চলতি আসর শুরু করেছিল ম্যানচেস্টার সিটি। এরপর টটেনহ্যাম ও ব্রাইটনের কাছে হার দেখেছিল পেপ গার্দিওলার দল। চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছিল নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের। ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়েছে সিটি।

ইতিহাদ স্টেডিয়ামে জোড়া গোল করেছেন আর্লিং হালান্ড। অন্য গোলটি করেন ফিল ফোডেন। এ নিয়ে চার ম্যাচে দ্বিতীয় জয়ে টেবিলের আটে উঠেছে সিটি। অন্যদিকে সমান ম্যাচে একটি করে জয় ও ড্র এবং ২ হারে ৪ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে নেমেছে ইউনাইটেড।

ঘরের মাঠে ম্যাচের ১৮ মিনিটে লিড পায় সিটি। স্বাগতিকদের হয়ে গোল করেন ফোডেন। বিরতিতে যাওয়ার আগে ১-০ গোলে এগিয়ে ছিল গার্দিওলার শিষ্যরা। বিরতির পর জোড়া গোল করেন হালান্ড। ৫৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার পর ৬৮ মিনিটে তৃতীয় গোলটি করেন। ৩-০তে জিতে মাঠ ছাড়ে সিটিজেনরা।

Scroll to Top