লালন সংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টাসহ দেশের সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন। আজ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছেন দেশের সর্বস্তরের মানুষ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টায় রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সাংস্কৃতিক অঙ্গনসহ দেশের সর্বস্তরের মানুষের মনে।
ফরিদা পারভীনের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। এছাড়া চ্যানেল আই পরিবার তার মৃত্যুতে শোক জানিয়েছে ।
আজ কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানো শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ফরিদা পারভীনের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।



