কুড়িল ও জোয়ার সাহারায় সড়ক অবরোধ, রাত ১০টার পরও যানজটে ভোগান্তি

কুড়িল ও জোয়ার সাহারায় সড়ক অবরোধ, রাত ১০টার পরও যানজটে ভোগান্তি

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাজধানীর কুড়িলের ইউরোজোন ফ্যাশনের কয়েক শ শ্রমিক কয়েক মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে বেলা তিনটার দিকে কুড়িল বিশ্বরোড ও বিমানবন্দর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জোয়ার সাহারা অবরোধ করে রাখেন। এ সময় গুরুত্বপূর্ণ এই সড়কগুলো দিয়ে যান চলাচল বন্ধ থাকে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগের উপকমিশনার মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, বকেয়া বেতন-ভাতার দাবিতে কয়েক দিন আগেও ইউরোজোন ফ্যাশন নামের পোশাক কারখানাটির শ্রমিকেরা রাস্তায় নেমে এসেছিলেন।

কারখানার মালিকের সঙ্গে যোগাযোগ করে তাঁদের পাওনা টাকা দেওয়ার ব্যবস্থা করার আশ্বাস দিলে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে পোশাকশ্রমিকেরা রাস্তা থেকে সরে যান। এরপর যান চলাচল শুরু হয়। কিন্তু অবরোধ চলাকালে আশপাশের সড়কগুলোতে সৃষ্টি হওয়া যানজটের রেশ কয়েক ঘণ্টা পর্যন্ত থেকে যায়।

Scroll to Top