মালদহ থেকে ব্রাউন সুগার এনে বিক্রি! পুলিশের ‘সারপ্রাইজ ভিজিটে’ যা হল শেষমেশ…

মালদহ থেকে ব্রাউন সুগার এনে বিক্রি! পুলিশের ‘সারপ্রাইজ ভিজিটে’ যা হল শেষমেশ…

Last Updated:

Brown Sugar: পুলিশ আগে থেকেই খবর পেয়েছিল মালাদহ থেকে ৫০ গ্রাম ব্রাউন সুগার নিয়ে এসেছে এই যুবক। এরপর শিকারের অপেক্ষায় ওৎ পেতে বসে পুলিশ।

এক যুবকের কাছ থেকে ব্রাউন সুগার উদ্ধার করল আলিপুরদুয়ার থানার পুলিশ মালদহ থেকে ব্রাউন সুগার এনে বিক্রি! পুলিশের ‘সারপ্রাইজ ভিজিটে’ যা হল শেষমেশ…
এক যুবকের কাছ থেকে ব্রাউন সুগার উদ্ধার করল আলিপুরদুয়ার থানার পুলিশ

জয়গাঁ, আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: বড়সড় সাফল্য আলিপুরদুয়ার পুলিশের। ব্রাউন সুগার বিক্রি করতে এসে হাতেনাতে ধরা পড়ল যুবক। গোপন সূত্রে খবর পেয়ে খোদ আলিপুরদুয়ার শহর থেকে ব্রাউন সুগার উদ্ধার করল আলিপুরদুয়ার থানার পুলিশ। মঙ্গলবার শহরের কোর্ট সংলগ্ন এক হোটেলের সামনে এক যুবকের কাছ থেকে ৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার হয়েছে এক যুবক।

জানা গিয়েছে, ব্রাউন সুগার-সহ ধৃত ওই যুবকের নাম কুলদীপ পোদ্দার। জয়গাঁর ইলিয়াস নগরের বাসিন্দা কুলদীপ এদিন কোর্ট সংলগ্ন রাস্তায় আসতেই পুলিশ আটক করে তাকে। এরপর তল্লাশি চালাতেই তার পকেট থেকে ৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়।

Scroll to Top