ফিরছে দু’দশক আগের স্মৃতি! আবারও গঙ্গার গোগ্রাসে পঞ্চানন্দপুর, কী হবে এবার? কোথায় যাবে শয়ে শয়ে মানুষ?

ফিরছে দু’দশক আগের স্মৃতি! আবারও গঙ্গার গোগ্রাসে পঞ্চানন্দপুর, কী হবে এবার? কোথায় যাবে শয়ে শয়ে মানুষ?

Last Updated:

Ganga Erosion: প্রায় কুড়ি বছর পর আবার গঙ্গা ভাঙন শুরু হল মালদহের পঞ্চানন্দপুর এলাকায়। গত তিন দিনে গঙ্গা গর্ভে তলিয়ে গেল প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে থাকা চাষ জমি ও ভিটেমাটি। আতঙ্কে ঘুম উড়েছে নদী তীরবর্তী প্রায় পাঁচ শতাধিক পরিবারের।

+

ফিরছে দু’দশক আগের স্মৃতি! আবারও গঙ্গার গোগ্রাসে পঞ্চানন্দপুর, কী হবে এবার? কোথায় যাবে শয়ে শয়ে মানুষ?

আবার গঙ্গা ভাঙন শুরু হল মালদহের পঞ্চানন্দপুর এলাকায়

মালদহ, জিএম মোমিন: কাটছে না গঙ্গার দুর্যোগ। মালদহে এবারে এই গ্রামে ফিরে এল দুই দশক আগের গঙ্গার সেই ভয়াবহ স্মৃতি। প্রায় কুড়ি বছর পর আবার গঙ্গা ভাঙন শুরু হল মালদহের পঞ্চানন্দপুর এলাকায়। গত তিন দিনে গঙ্গা গর্ভে তলিয়ে গেল প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে থাকা চাষ জমি ও ভিটেমাটি। আতঙ্কে ঘুম উড়েছে নদী তীরবর্তী প্রায় পাঁচ শতাধিক পরিবারের। জনবসতি থেকে মাত্র ২০ থেকে ৩০ মিটার দূরেই রয়েছে গঙ্গার জল। ইতিমধ্যে আতঙ্কে বাড়িঘর ছেড়ে অনত্র সরে যেতে শুরু করেছেন বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, তিন দিন হয়ে গেলেও ভাঙন রোধের ক্ষেত্রে প্রশাসনের তরফে কোনরকম ব্যবস্থা নেওয়া হয়নি।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

ফি বছর গঙ্গা ভাঙন দেখা দেয় মালদহ জেলার মানিকচক, রতুয়া,‌ বৈষ্ণবনগর এলাকায়। তবে আগের তুলনায় এই বছর ব্যাপক হারে ভাঙন হয়েছে জেলা জুড়ে। গঙ্গার জল স্তর বেড়ে ভাঙনের পাশাপাশি প্লাবিত হয়েছে জেলার অধিকাংশ এলাকা। তবে এবারে প্রায় দুই দশক পর গঙ্গা ভাঙন তার পুরনো সেই স্মৃতিকে মনে করিয়ে দিল মালদহের পঞ্চানন্দপুরবাসীকে। এমন অবস্থায় ভাঙন রোধের পাশাপাশি সরকারি সহায়তার দিকে তাকিয়ে তীরবর্তী বাসিন্দারা।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/

ফিরছে দু’দশক আগের স্মৃতি! আবারও গঙ্গার গোগ্রাসে পঞ্চানন্দপুর, কী হবে এবার? কোথায় যাবে শয়ে শয়ে মানুষ?

Scroll to Top