SSC Tainted Candidate: প্রথমে তৃণমূলের বড় পদে, তারপর বিজেপি! তাতেও হল না শেষরক্ষা! SSC-র ‘দাগি’ তালিকায় কে এই কবিতা বর্মন জানেন? শুনে চমকে উঠবেন

SSC Tainted Candidate: প্রথমে তৃণমূলের বড় পদে, তারপর বিজেপি! তাতেও হল না শেষরক্ষা! SSC-র ‘দাগি’ তালিকায় কে এই কবিতা বর্মন জানেন? শুনে চমকে উঠবেন

Last Updated:

SSC Tainted Candidate: ২০১৬ সালের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উত্তর দিনাজপুরের চাকরি পান কবিতা বর্মন৷ উত্তর দিনাজপুরেরই ইটাহারের পাড়াহরিপুর উচ্চ বিদ্যালয়ে বাংলার শিক্ষিকা ছিলেন তিনি৷

কে এই কবিতা বর্মন?SSC Tainted Candidate: প্রথমে তৃণমূলের বড় পদে, তারপর বিজেপি! তাতেও হল না শেষরক্ষা! SSC-র ‘দাগি’ তালিকায় কে এই কবিতা বর্মন জানেন? শুনে চমকে উঠবেন
কে এই কবিতা বর্মন?

মুক্তা সরকার, রায়গঞ্জ: সুপ্রিম নির্দেশে শনিবার অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসিতালিকায় নাম উত্তর দিনাজপুরের কবিতা বর্মনেরকবিতা বর্মন উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি ছিলেনতৃণমূল ছেড়ে তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতেতবুও শেষরক্ষা হল না অযোগ্যদের তালিকায় নাম মিলল তাঁর।

২০১৬ সালের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উত্তর দিনাজপুরের চাকরি পান কবিতা বর্মনউত্তর দিনাজপুরেরই ইটাহারের পাড়াহরিপুর উচ্চ বিদ্যালয়ে বাংলার শিক্ষিকা ছিলেন তিনিযদিওদিন অযোগ্যদের তালিকায় নাম প্রকাশের পর রায়গঞ্জের চণ্ডীতলায় ওই বিজেপি নেত্রীর বাড়িতে গিয়ে তাঁর দেখা পাওয়া যায়নি

তবে একা কবিতা নন, এ দিন অযোগ্যদের যে তালিকা এসএসসি প্রকাশ করেছে, তার মধ্যে রাজনৈতিক পদে থাকা অনেকেরই নাম রয়েছে বলে খবর৷ রাজনৈতিক ভাবে প্রভাবশালীদের আত্মীয়দের নামও রয়েছে তালিকায়৷ বিভিন্ন জেলা থেকেই এই ধরনের খবর উঠে আসছে৷

তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ রয়েছেন অযোগ্য শিক্ষকের তালিকায়! সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত এসএসসি-র অযোগ্য শিক্ষকের তালিকায় নাম রয়েছে রাজপুর-সোনারপুরের ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষের। তিনি রাজপুরের এক স্কুলে শিক্ষকতা করতেন।

এসএসসি-র প্রকাশ করা অযোগ্য তালিকায় দাগি হিসেবে চিহ্নিত হওয়া ১৮০৪ জনের মধ্যে নাম রয়েছে কুহেলি ঘোষের। সেই তালিকা প্রকাশ হতেই মুখ খুলেছেন তিনি। তিনি জানিয়েছেন আগামী সোমবার কলকাতা হাইকোর্টে ফের মামলা করবেন। কুহেলি বলেন, “আমি আগেই মামলা করেছিলাম। সিবিআই-কে চ্যালেঞ্জ করে মামলা করেছিলাম। আদালতে বলে এসেছিলাম, আমাকে যে কোনও তদন্তকারী সংস্থা ডাকুক। কিন্তু আমাকে আজ পর্যন্ত কেউ ডাকেনি। গতকাল জানতে পারি তালিকা প্রকাশ হবে। সেই তালিকায় আমার নাম আছে। কিন্তু কেন আমার নাম আছে, সেটা আমার কাছে পরিষ্কার নয়।”

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/

SSC Tainted Candidate: প্রথমে তৃণমূলের বড় পদে, তারপর বিজেপি! তাতেও হল না শেষরক্ষা! SSC-র ‘দাগি’ তালিকায় কে এই কবিতা বর্মন জানেন? শুনে চমকে উঠবেন

Scroll to Top