মাইক্রোসফট জানিয়েছে, ২০২৫ সালে স্যামসাংয়ের নির্দিষ্ট কিছু মডেলে এই সুবিধা পাওয়া যাবে। মডেলগুলো হলো মাইক্রো আরজিবি, নিও কিউএলইডি, ওএলইডি ও দ্য ফ্রেম প্রো। মনিটরের ক্ষেত্রে এম৭, এম৮ ও এম৯ সিরিজে কোপাইলট ব্যবহার করা যাবে। টেলিভিশন ও মনিটরে কোপাইলট একটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট অ্যাপ হিসেবে যুক্ত থাকবে। টিভির রিমোটে থাকা মাইক্রোফোন সক্রিয় করে কোপাইলট অ্যাপ চালু করলে পর্দায় একটি অ্যানিমেটেড চরিত্র দেখা যাবে। এর সঙ্গে কথা বলেই ব্যবহারকারীরা বিনোদনের কনটেন্ট খুঁজে নিতে পারবেন। শুধু শো বা সিনেমা খোঁজা নয়, চাইলে নির্দিষ্ট ধরনের কনটেন্টও পাওয়া যাবে।
টেলিভিশন ও মনিটরে যুক্ত হচ্ছে মাইক্রোসফটের কোপাইলট চ্যাটবট
Recent Posts
মৌসুমী হামিদ বললেন, ‘এই দেশে শিল্পী হওয়াটাই পাপ’
September 8, 2026
‘বাঁধন সাহস হারানোর জন্য জন্মায়নি’ | চ্যানেল আই অনলাইন
September 8, 2026