Last Updated:
এই সময়কালে জলসংকট মোকাবিলার জন্য প্রয়োজনীয় জল ট্যাঙ্ক ও অন্যান্য ব্যবস্থা আগে থেকে করে রাখতে।

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : আগে থেকেই নিয়ে রাখুন ব্যবস্থা। কারণ প্রয়োজনীয় কারণে জল সরবারহ ব্যহত হবে শহরে। শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে নাগরিকদের জানানো হয়েছে, জনস্বাস্থ্য কারিগরি দফতরের (PHE) দেওয়া তথ্য অনুযায়ী, জলাধারের মূল ভাল্ভে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ শুরু হবে। আগামী ২ সেপ্টেম্বর এই কাজ করা হবে। এর ফলে ওই দিন সকাল ও বিকেলে শিলিগুড়ির একাধিক ওয়ার্ডে জল সরবরাহ ব্যাহত থাকবে।
পুরনিগম সূত্রে জানানো হয়েছে, ১, ২, ৬, ৯, ১০, ১২, ১৪, ১৫ (আংশিক), ৩৬, ৩৭, ৩৮, ৪০, ৪২, ৪৩, ৪৪, ৪৫, ৪৬ এবং ৪৭ নম্বর ওয়ার্ডে জল সরবরাহ বন্ধ থাকবে। ফলে এই সমস্ত এলাকার বাসিন্দাদের আগে থেকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে। যাতে করে তীব্র জল সংকটের মুখে তাঁদের পড়তে না হয়।
উল্লেখ্য, পুরনিগমের তরফে জানানো হয়েছে, নাগরিকদের অসুবিধা যাতে ন্যূনতম হয়, তার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। শহরের স্বাভাবিক জল সরবরাহ পুনরুদ্ধারের জন্য এই রক্ষণাবেক্ষণ অত্যন্ত প্রয়োজনীয়। পুরনিগম আশাবাদী, নাগরিকরা এই অল্পকালের অসুবিধাকে সহ্য করে প্রশাসনকে সহযোগিতা করবেন।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 27, 2025 8:54 PM IST



