
এই সঙ্কটময় পরস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে এসে দাঁড়ালো লালগোলা পুলিশ। লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক এসআই অতনু দাসের নেতৃত্বে এক মানবিক উদ্যোগ নেওয়া হয়। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত ওই পাঁচটি পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী যেমন – চাল, ডাল, আলু, রান্নার তেল, সয়াবিন, কলা, বিস্কুট, মুড়ি, চানাচুর তুলে দেওয়া হয়। (ছবি ও তথ্যঃ তন্ময় মন্ডল)



