আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

আফগানিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

আগামী অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলার পরিকল্পনা করছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতে সিরিজটি আয়োজন করার কথা ভাবছে দলটি।

সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। আগামী সেপ্টেম্বরে গড়াতে চলা এশিয়া কাপ শেষে অক্টোবরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে মুখোমুখি হতে পারে বাংলাদেশ ও আফগানিস্তান।

সিরিজটি চূড়ান্ত হলে এটি হবে ২০২৪ সালের জুলাইয়ে নির্ধারিত পূর্ণাঙ্গ সফরের দ্বিতীয় অংশ, যেখানে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। পরবর্তীতে সূচি সংশোধন করে কেবল সাদা বলের ম্যাচ রাখা হয়।

ভারতের গ্রেটার নয়ডায় হওয়ার কথা ছিল সিরিজটি। আবহাওয়ার অনিশ্চয়তা ও বাংলাদেশের ব্যস্ত সূচির কারণে স্থগিত করা হয়েছিল সিরিজটি। ২০২৪ সালের নভেম্বরে ওই সিরিজের ওয়ানডেতে মুখোমুখি হয় দুদল। আফগানিস্তান ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়।

সিরিজের দুটি টেস্ট নিয়েও ভাবছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছর টেস্ট দুটি আয়োজন নিয়ে আলোচনা করছে দুদেশের বোর্ড।

Scroll to Top