ওপেনিংয়ে নেমে ১১ বলে ২৯ সাকিবের, বল হাতে ১ উইকেট | চ্যানেল আই অনলাইন

ওপেনিংয়ে নেমে ১১ বলে ২৯ সাকিবের, বল হাতে ১ উইকেট | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ম্যাক্স সিক্সটি টি-টেনে দারুণ করছেন সাকিব আল হাসান। মিয়ামি ব্লেজের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচে গ্র্যান্ড কেম্যান ফেলকন্সের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেছেন টাইগার অলরাউন্ডার। ২ ছক্কা ও ৩ চারে ১১ বলে ২৯ রান করেন। পরে বল হাতে নেন ১৯ রানে ১ উইকেট। বাংলাদেশ কিংবদন্তির অলরাউন্ড পারফরম্যান্সে ১৩ রানে জিতেছে মিয়ামি।

জিমি পাওয়েল ওভালে শুক্রবার টসে হেরে ব্যাটে নেমে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেটে ১১০ রান করে মিয়ামি। জবাবে নেমে ৮ উইকেটে ৯৭ রানে থামে ফেলকন্সরা।

ফ্যালকন্সের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ঝড় তোলেন সাকিব। তবে ইনিংস লম্বা করতে পারেননি। ১১ বলে ২৯ রান করে লং অফে ক্যাচ দিয়ে আউট হন। মিয়ামির হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন অ্যাঞ্জেলো পেরেরা। লঙ্কান ব্যাটারের ২২ বলে ইনিংসে ছিল ৫ চার ও ২ ছক্কার মার।

রানতাড়ায় নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ফেলকন্সরা। সাকিব ২ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নেন। এছাড়া শিহান জয়াসুরিয়া ১৮ রানে ৩ উইকেট শিকার করেন।

এর আগে বৃহস্পতিবার টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে ফ্লোরিডা লায়ন্সের বিপক্ষে ১৯ রানে ২ উইকেট নেয়ার পর ব্যাট হাতে ৮ বলে ১৩ রান করেন সাকিব। ম্যাচটি অবশ্য তার দল হেরে যায়।

Scroll to Top