সরকার একটি পরিবর্তনের প্রক্রিয়া শুরু করে যেতে পারবে: পরিবেশ উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

সরকার একটি পরিবর্তনের প্রক্রিয়া শুরু করে যেতে পারবে: পরিবেশ উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

অন্তর্বর্তী সরকার একটি পরিবর্তনের প্রক্রিয়া শুরু করে যেতে পারবে বলে মন্তব্য করেছেন পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (১২ জুলাই) সাভারে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে তিনি এমন কথা বলেন।

তিনি আরও বলেছেন, জনগণের সাথে প্রশাসনের মনস্তাত্ত্বিক দূরত্ব রেখে সুশাসন করা যাবে।

এই সময় আরও বক্তৃতা করেন, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ ও অন্যরা।

Scroll to Top