সিলেট বিভাগের ১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা, ৫ জন প্রবাসী

সিলেট বিভাগের ১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা, ৫ জন প্রবাসী

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল) আসনে সংগঠনের হবিগঞ্জ জেলার সহসাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম, হবিগঞ্জ-২ (আজমিরীগঞ্জ ও বানিয়াচং) আসনে আমিরে মজলিস আবদুল বাসিত, হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনে হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ছরওয়ার রহমান চৌধুরী এবং হবিগঞ্জ-৪ (চুনারুঘাট ও মাধবপুর) আসনে সংগঠনের মহাসচিব আহমদ আবদুল কাদেরকে নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়।

প্রার্থীদের নাম ঘোষণা শেষে জামায়াতের সঙ্গে ঐক্য হবে কি না, এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সংগঠনের মহাসচিব আহমদ আবদুল কাদের বলেন, ‘ইসলাম বলতে যা বোঝায়, সব দলকে সঙ্গে নিয়ে ঐক্য হবে। ইসলাম ব্যতীত ঐক্য হবে না।’ তিনি আরও বলেন, ‘সুষ্ঠু, স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক নির্বাচন আমরা আশা করছি। ফ্যাসিবাদবিরোধী পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও কল্যাণকর রাষ্ট্র গঠনে কাজ করতে হবে। আমরা বিভেদ চাই না, আমরা ঐক্য চাই।’

Scroll to Top