নবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

নবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা

দিনাজপুরের নবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় অভিমানে বিষপান করে রিতা মনি (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

নবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যানবাবগঞ্জে এসএসসি পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যাবৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দাউপুর ইউনিয়নের আখিরা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রিতা মনি ওই এলাকার রবিউল ইসলামের মেয়ে। সে স্থানীয় দাউদপুর বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এসএসসি (বিজ্ঞান) বিভাগ থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল এবং এক বিষয়ে অকৃতকার্য হয়।

নবাবগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সারা দেশে এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। ফলাফলে রিতা মনি পরীক্ষায় অকৃতকার্য হয়। অভিমানে বাড়িতে থাকা কিটনাশক পান করেন। অসুস্থতার কারনে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা রিতার মাকে ফোন করে জানায় সে। পরে গুরুতর অবস্থায় তাকে সবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Scroll to Top