প্রথমবারের মতো টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে চলেছে ইতালি | চ্যানেল আই অনলাইন

প্রথমবারের মতো টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে চলেছে ইতালি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

১৯৮৪ সাল থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এর সদস্য ইতালি। এখনো বিশ্বকাপ খেলার সুযোগ হয়নি তাদের। সেই সুযোগ এবার পেতে চলেছে ইউরোপের দেশটি। বাছাইপর্বে বুধবার নেদারল্যান্ডসের মাটিতে স্কটল্যান্ডকে ১২ রানে হারিয়ে প্রথমবারের মতো টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলার দ্বারপ্রান্তে ইউরোপের দেশটি।

ভুবার্গে ইতালি টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ওভারে ৬ ইউকেট হারিয়ে ১৬৮ রানের লক্ষ দেয় স্কটিশদের। জবাবে স্কটিশরা ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৫ তুলতে সক্ষম হয়। তাতেই এক ম্যাচ হাতে রেখে আঞ্চলিক গ্রুপ সেরা এখন ইতালি।

স্কটল্যান্ডের বিপক্ষে ৬ টি চার ও দুইটি ছক্কায় ২১ বলে ৫০ রানের অনবদ্য ইনিংস খেলেন এমিলিও গে। আরেক ব্যাটার গ্রান্ট স্টুয়ার্ট ২টি চার ও ৩ ছক্কায় খেলেন অপরাজিত ৪৪ রানের ইনিংস। স্কটল্যান্ডের পড়া ৫ উইকেটের সবগুলো একাই নেন ইতালির বোলার হ্যারি মানেন্তি।

টি-টুয়েন্টির বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ইতালির অবস্থান ৩২। ২০১৯ থেকে ইতালি লড়ছে টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের জায়গা করে নেওয়ার জন্য। তিনবারের অংশগ্রহণে প্রত্যেকবার তৃতীয় অবস্থানে থেকে বাছাই শেষ করে ইতালি।

১১ জুলাই ১৫ নাম্বার র‌্যাঙ্কিংয়ে থাকা স্বাগতিক নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে ইতালি। টেবিলে চতুর্থ অবস্থানে নেদারল্যান্ডস দুই ম্যাচে এক জয় ও এক হার নিয়ে তাদের পয়েন্ট ২। ইতালি তিন ম্যাচে দুই জয় ও এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দলটির পয়েন্ট ৫। টেবিলের শীর্ষ স্থানও ধরে রেখেছে তারা।

Scroll to Top