শাকিব খানের নতুন সিনেমার পারিশ্রমিক ও সাইনিং মানি কত

শাকিব খানের নতুন সিনেমার পারিশ্রমিক ও সাইনিং মানি কত

প্রচার হলো, এই সিনেমার জন্য শাকিব খান তিন কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। এমনকি এক কোটি টাকা সাইনিং মানি নিয়েছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে এই পরিচালক বলেন, ‘ফেসবুকে তো কত কিছুই ছড়ায়। যার যা মন চায় লিখে দিলেই হলো। এগুলো নিয়ে দর্শকদের অনুরোধ করব গুজবে কান দেবেন না।’ আপনাদের সিনেমা থেকে শাকিব খান পারিশ্রমিক ও সাইনিং মানি তাহলে কত নিচ্ছেন—এমন প্রশ্নে পরিচালক আবু হায়াত বলেন, ‘এগুলো নিয়ে আমরা আপাতত কোনো কথা বলতে চাই না। আমরা যে তথ্য জানাতে পারব, সেটা ইতিমধ্যে জানিয়েছি।’

এর আগে ঢালিউডের বেশ কিছু প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে বছরের শুরুতেই জানা গিয়েছিল, শাকিব খান সিনেমা প্রতি দেড় কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। এর মধ্যে শোনা যাচ্ছে, পারিশ্রমিক দ্বিগুণ করার গুজব।

শাকিব খান বর্তমানে পারিশ্রমিক কত নিচ্ছেন—এই নিয়ে শাকিব–ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, শাকিব খান কখনোই হঠাৎ করে পারিশ্রমিক বাড়ান না। বর্তমানে তাঁর চাহিদা রয়েছে বলেই তিনি পারিশ্রমিক কিছুটা বাড়িয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে সেই সূত্র জানায়, শাকিব খান তিন কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন না। তবে পারিশ্রমিক দুই কোটির বেশি। কত বেশি, সেটা অবশ্য জানা যায়নি। সাইনিং মানি সম্পর্কে সূত্রটি জানায়, শাকিব বর্তমানে সিনেমার জন্য প্রায় কোটি টাকার মতো সাইনিং মানি নিচ্ছেন। সাইনিং মানি নিয়ে সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। তবে বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে, এই অর্থ ৭০ লাখ টাকার বেশি।

Scroll to Top