মৎস্য কার্যালয়ে পাওয়া গেলো অফিস সহকারীর ঝুলন্ত মরদেহ – DesheBideshe

মৎস্য কার্যালয়ে পাওয়া গেলো অফিস সহকারীর ঝুলন্ত মরদেহ – DesheBideshe



মৎস্য কার্যালয়ে পাওয়া গেলো অফিস সহকারীর ঝুলন্ত মরদেহ – DesheBideshe

সুনামগঞ্জ, ০৮ জুলাই – সুনামগঞ্জের শাল্লা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে পিপলু সরকার (৩৫) নামে এক অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৭ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে অফিসের ভেতরের শৌচাগারের দরজায় নিজের গায়ের শার্টে ফাঁস নেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। নিহত পিপলু সরকার ওই অফিসেই অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র জানা যায়, বিকেল ৩টা থেকে পিপলুর স্ত্রী তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন। বারবার ফোন করেও সাড়া না পেয়ে তিনি পিপলুর এক বন্ধুকে ফোন করেন। পরে সেই বন্ধু অফিসে গিয়ে পিপলুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং দ্রুত স্থানীয়দের খবর দেন।

শাল্লা উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সন্দীপন মজুমদার বলেন, আমি কিছুই জানি না। অফিসের কোনো বিষয় মনে হচ্ছে না। সম্ভবত পারিবারিক কারণে এমনটা করেছে। সুযোগ পেলে এখনই শাল্লায় যাচ্ছি।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, পিপলু সরকার নিজের পরনের শার্ট দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, ঘটনা জানার পর আমি সেখানে গিয়ে দেখে এসেছি। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ০৮ জুলাই ২০২৫



Scroll to Top