
আগামিকাল, বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে বিভিন্ন জেলাতে। বুধবার থেকে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা ফের বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বিভিন্ন জেলাতে। উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। আগামিকাল, বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আলিপুরদুয়ার জলপাইগুড়ি ও কালিম্পংয়ে।


