দ্বিতীয় টেস্টেও বড় ব্যবধানে জিতে সিরিজ অস্ট্রেলিয়ার | চ্যানেল আই অনলাইন

দ্বিতীয় টেস্টেও বড় ব্যবধানে জিতে সিরিজ অস্ট্রেলিয়ার | চ্যানেল আই অনলাইন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে দ্বিতীয় টেস্টেও বড় ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় টেস্টে রস্টন চেজের দলকে ১৩৩ রানে হারিয়েছে প্যাট কামিন্সের দল। এ জয়ে তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে অজিরা। ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন অ্যালেক্স কেয়ারি।

সেন্ট জর্জে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন কামিন্স। প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হয় অজিরা। জবাবে ২৫৩ রান করে রস্টন চেজের দল। অজিরা লিড পায় ৩৩ রানের। দ্বিতীয় ইনিংসে ২৪৩ রানে অলআউট হলে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য দাঁড়ায় ২৭৭ রান যেখানে ১৪৩ অলআউট হয় উইন্ডিজরা। অস্ট্রেলিয়া জেতে ১৩৩ রানে।

অজিদের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৭১ রান আসে স্টিভেন স্মিথের থেকে। ৫২ রান করেছিলেন ক্যামেরন গ্রিন। তাতে ২৫৩ রানের পর লিড দাঁড়ায় ২৭৬। শামার জোসেফের ৪ উইকেটের পর ২টি করে উইকেট নেন জেইডেন সিলস, আলঝারি জোসেফ ও জাস্টিন গ্রিভস।

ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৩৪ করেন চেজ। এছাড়া ২৪ করেন শামার জোসেফ। মিচেল স্টার্ক ও নাথান লায়ন ৩টি করে উইকেট নেন। হ্যাজেলউড ২টি ও একটি করে উইকেট নেন কামিন্স ও ওয়েবস্টার।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ৬৩ রান করেছিলেন উইকেটকিপার কেয়ারি। বিউ ওয়েবস্টারের থেকে এসেছিল ৬০ রান। এছাড়া ট্রাভিস হেড ২৯ রান করেছিলেন। উইন্ডিজের পেসার আলঝারি জোসেফ ৪ উইকেট নিয়েছিলেন। এছাড়া জেইডেন সিলস ২ উইকেট ও বাকি উইকেটগুলো নিয়েছিলেন শামার জোসেফ, অ্যান্ডারসন ফিলিপস ও জাস্টিন গ্রিভস।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ২৫৩ রানের সর্বোচ্চ ৭৫ রানের ইনিংসটি এসেছিল ব্রান্ডন কিংয়ের থেকে। এছাড়া জন ক্যাম্পবেল ৪০ ও শামার জোসেফ ২৯ রান করেন। নাথান লায়নের ৩ উইকেটের পর জশ হ্যাজেলউড ও কামিন্স ২টি করে উইকেট নেন।

Scroll to Top