মহাসড়কে গাড়ির চাপ, যমুনা সেতু এলাকায় ২৫ কিলোমিটার যানজট

মহাসড়কে গাড়ির চাপ, যমুনা সেতু এলাকায় ২৫ কিলোমিটার যানজট

ঈদযাত্রায় অতিরিক্ত গাড়ির চাপে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অন্তত ২৫ কিলোমিটারে যানজটের সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশে আশেরপুর বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত এই যানজট হয়। এতে থেমে থেমে ধীরগতিতে চলছে যানবাহন।

পুলিশ সূত্রে জানা যায়, ঈদের ছুটি কাটাতে লোকজন কর্মস্থল থেকে বাড়িতে ফিরছেন। স্বাভাবিকের চেয়ে অনেক বেশি যানবাহন চলাচল করছে। গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে যানবাহনের চাপ বেড়ে যায়। রাতে মহাসড়কের বেশ কয়েকটি স্থানে যানবাহন বিকল হয়ে যায়। এতে যানজটের সৃষ্টি হয়।

Scroll to Top