Last Updated:
TMC: রবিবার দুপুর নাগাদ নেতাজি ইন্ডোরে সভা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সভার কয়েকঘণ্টা পরেই শাহকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের তিন নেত্রী।

কলকাতা: রবিবার দুপুর নাগাদ নেতাজি ইন্ডোরে সভা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সভার কয়েকঘণ্টা পরেই শাহকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের তিন নেত্রী। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ, লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিজেপি ‘অপারেশন বাংলা’ নিয়ে তোপ দাগলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‘অমিত সাহা তিনি এসেছেন। কর্মীসভা করেছেন। আজ জামাইষষ্ঠী। আজ সভা করলেন নেতাজি ইন্ডোরে, যেটা রাজ্য সরকারের একটি স্টেডিয়াম সেখানে কর্মী সভা করার পারমিশন কিন্তু রাজ্য দিচ্ছে। এটা অন্য কোনও রাজ্যে হলে অনুমতি কি পাওয়া যেত? আমাদের নেত্রী বিশ্বাস করেন গনতন্ত্রে।’’ নির্বাচনে হিংসা নিয়েও শাহের আক্রমণের জবাব দিলেন তৃণমূল নেত্রী।
‘‘অমিত শাহ বললেন আমাদের ইলেকশন ভায়োলেন্স করেই জিততে হবে। নাহলে জামানত বাজেয়াপ্ত হবে। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভায়োলেন্স করবেন। ইলেকশন করাবেন কে? ইলেকশন কমিশন। কীভাবে বললেন এই কথা’’, বলেন চন্দ্রিমা।
অপারেশন বাংলা নিয়ে বিজেপিকে তোপ দাগলেন চন্দ্রিমা। তিনি বলেন, ‘‘আগেও বলেছি অপারেশন সিঁদুর নিয়ে মেয়েদের অপমান। আগেও পিএম করেছেন। অপারেশন বেঙ্গল আবার কী? আপনারা ন্যাশনাল ইলেকশন কমিশনকে ব্যবহার করছেন।’’
পহেলগাঁও কাণ্ড নিয়েও কেন্দ্রকে তোপ দাগলেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা। পহেলগাঁও আপনার কাছে খবর ছিল না। আপনি ব্যর্থ। আপনাদের গাফিলতিতেই এত লোক মারা গেল। যখন আমরা দেশের স্বার্থে রাজনীতি ঊর্ধ্বে গিয়ে কথা বলেছি। তখন এসে রাজনীতি করছেন। কত টাকা দিয়েছেন ? প্রাপ্য টাকা দেননি। পুরো টাকা দিচ্ছেন না।’’ শাহের পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও আক্রমণ তৃণমূল নেত্রীর। চন্দ্রিমা বলেন, ‘‘আপনি তো সভাপতির নাম ও ঠিক করে বললেন না। সেটাই জানেন না। আপনাদের সভাপতি মেয়েদের অপমান করেছেন। তার পদত্যাগ দাবি করছি। তিনি নাকি শিক্ষক?’’
লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেন, ‘‘ভারতীয় হিসেবে আমি মর্মাহত। একটি সভা করার অনুমতি পেয়ে তার সদ ব্যবহার করতে পারলেন না। মুখ্যমন্ত্রী কে অপমান। সিঁদুর বেচতে এসেছেন। পিএম, অমিত শাহ বলছেন। শিক্ষা মন্ত্রী যা বললেন মহিলারা রাস্তায় নেমে জবাব দেবেন। খুব সাবধানে, যেখানে হাত দিছেন হাত জ্বলে যাবে। খুব সাবধানে, যেখানে হাত দিছেন হাত জ্বলে যাবে। চ্যালেঞ্জ করছেন? আগামী দিনে ২৫০ উপর সিট নিয়ে ক্ষমতা আসেবন। মাননীয়া আবার মুখ্যমন্ত্রী হবেন। একটু রাজনৈতিকভাবে পড়াশোনা করুন না। বর্ডার আপনার অধীনে। সেখানে পাহারা দিচ্ছে আপনার অধীনে থাকা ফোর্স। অনুপ্রবেশ ঘটলে আপনাকে দায়িত্ব নিতে হবে। আপনাকে পদত্যাগ করতে হবে। সুকান্ত মজুমদারের পদত্যাগ দাবি করছি। জুনিয়র মিনিস্টার আজকে যে কদর্য কথা বলেছেন আমি মুখে নিলাম না। একজন শিক্ষক মন্ত্রী বলতে পারেন?’’
Kolkata,West Bengal
June 01, 2025 8:31 PM IST



