প্রিমিয়ার লিগ
প্রিমিয়ার লিগে এবার শিরোপার উত্তাপ আগেই শেষ হয়েছে। ৪ ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়নস হয়েছে লিভারপুল। তবে চ্যাম্পিয়ন কারা হচ্ছে, সেটা জানা হয়ে গেলেও উত্তাপ কিন্তু কমেনি। বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে কারা খেলবে, তা নিয়ে চলেছে চতুর্মুখী লড়াই। শেষ পর্যন্ত গতকাল রাতে লিগের শেষ রাউন্ডের ম্যাচ দিয়ে মীমাংসা হয়েছে চ্যাম্পিয়নস লিগ স্পটের প্রশ্নও।
চ্যাম্পিয়নস লিগ
লিভারপুল
আর্সেনাল
ম্যানচেস্টার সিটি
চেলসি
নিউক্যাসল
টটেনহাম (ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হিসেবে)
ইউরোপা লিগ
অ্যাস্টন ভিলা
ক্রিস্টাল প্যালেস (এফএ কাপ চ্যাম্পিয়ন হিসেবে)
কনফারেন্স লিগ
নটিংহাম ফরেস্ট
লেস্টার সিটি
ইপস উইচ
সাউদাম্পটন
এ মৌসুমে শিরোপা লড়াইয়ে সবচেয়ে বেশি উত্তেজনা ছিল ইতালিয়ান লিগ সিরি ‘আ’তে। শেষ দিনের নাটকীয়তা শেষে ইন্টার মিলানকে পেছনে ফেলে লিগ শিরোপা জিতেছে নাপোলি। প্রথম দিকে অবশ্য লিগের দৌড়ে আতালান্তাও ছিল। কিন্তু শেষ পর্যন্ত লড়াইয়ে টিকতে পারেনি তারা। এই লিগে কিছুটা উত্তেজনা ছিল অবনমন নিয়েও। তবে শেষ পর্যন্ত এম্পোলিকে পেছনে ফেলে লিগে টিকে থাকল লিস।
চ্যাম্পিয়নস লিগ
নাপোলি
ইন্টার মিলান
আতালান্তা
জুভেন্টাস
ইউরোপা লিগ
এএস রোমা
বোলোনিয়া (কোপা ইতালিয়াজয়ী)
কনফারেন্স লিগ
ফিওরেন্তিনা
এম্পোলি
ভেনেৎসিয়া
মনোৎসা
লা লিগায় শুরুর দিকে শিরোপা লড়াইয়ে ছিল রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদ। তবে ধীরে ধীরে লড়াইটা হয়ে পড়ে বার্সা–রিয়ালের। দুই এল ক্লাসিকোর দুটিই জিতে অবশ্য বাজিমাত করে বার্সাই। সিরি আর মতো এই লিগেও অবনমন নিয়ে দেখা গেছে জমজমাট নাটক। মাত্র এক পয়েন্টের জন্য বেঁচে গেছে জিরোনা ও সেভিয়া। আর কপাল পুড়েছে লেগানেসের।
চ্যাম্পিয়নস লিগ
বার্সেলোনা
রিয়াল মাদ্রিদ
আতলেতিকো মাদ্রিদ
অ্যাথলেটিক বিলবাও
ভিয়ারিয়াল
ইউরোপা লিগ
রিয়াল বেতিস
সেল্তা ভিগো
কনফারেন্স লিগ
রায়ো ভায়েকানো
লেগানেস
লাস পালমাস
রিয়াল ভায়াদোলিদ
বুন্দেসলিগা
বুন্দেসলিগায় শিরোপা পুনরুদ্ধার করেছে বায়ার্ন মিউনিখ। গতবারের চ্যাম্পিয়নস বায়ার লেভারকুসেন লম্বা সময় পর্যন্ত লড়াইয়ে থাকলেও শেষ পর্যন্ত আর পারেনি। এখানে লড়াই জমে উঠেছিল চ্যাম্পিয়নস লিগ স্পট নিয়েও। যে লড়াই জিতে ফেইবুর্গকে পেছনে ফেলে চ্যাম্পিয়নস লিগের টিকিট পেয়েছে বরুসিয়া ডর্টমুন্ড।
চ্যাম্পিয়নস লিগ
বায়ার্ন মিউনিখ
লেভারকুসেন
আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট
বরুসিয়া ডর্টমুন্ড
ইউরোপা লিগ
ফেইবুর্গ
স্টুটগার্ট (জার্মান কাপের চ্যাম্পিয়ন হিসেবে)
কনফারেন্স লিগ
হোলস্টেইন কিয়েল
বুকোম
চলতি মৌসুমে রীতিমতো দাপটের সঙ্গে লিগ জিতেছে পিএসজি। শিরোপা লড়াইয়ে অন্য কাউকে কাছেই ঘেঁষতে দেয়নি এই দলটি। ফলে অন্য দলগুলোর চোখ ছিল চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার দিকে। যেখানে লড়াইয়ে ছিল মার্সেই, মোনাকো, নিস ও লিল। তবে শেষ পর্যন্ত এক পয়েন্টের জন্য পেছনে পড়ে যায় লিও ও নিস। নিস অবশ্য গোল ব্যবধানে এগিয়ে থেকে কোয়ালিফায়ারে খেলতে পারবে।
চ্যাম্পিয়নস লিগ
পিএসজি
মার্সেই
মোনাকো
নিস*
* চ্যাম্পিয়নস লিগ কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে।
ইউরোপা লিগ
কনফারেন্স লিগ
স্ট্রাসবুর্গ
অবনমন
সেঁত এতিয়েঁ
মঁপেলিয়ে