
রাজ্যে ঝড়-বৃষ্টি আপাতত চলবে। বুধবার পর্যন্ত রাজ্যের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা থেকে ভারী বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। হতে পারে বজ্রপাত। বাকি জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। সব জেলাতেই জারি হলুদ সতর্কতা। সোমবার উত্তরের সব জেলায় জারি হলুদ সতর্কতা। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। (Representative /File Image)



