Sourav Ganguly: কোহলির অবসর তাকে চমকে দিয়েছে! তিক্ততা ভুলে বিরাট ‘বন্দনা’ সৌরভের মুখে

Sourav Ganguly: কোহলির অবসর তাকে চমকে দিয়েছে! তিক্ততা ভুলে বিরাট ‘বন্দনা’ সৌরভের মুখে

Last Updated:

Sourav Ganguly: কোটি-কোটি কোহলি ফ্যাশনের মতই বিরাটের অবসর অবাক করেছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। কোহলি-রোহিতের প্রশংসাও করেছেন সৌরভ।

News18Sourav Ganguly: কোহলির অবসর তাকে চমকে দিয়েছে! তিক্ততা ভুলে বিরাট ‘বন্দনা’ সৌরভের মুখে
News18

রোহিত শর্মার অবসরের পর একপ্রকার সকলকে অবাক করেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করে সাদা জার্সি ও লাল বলের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন প্রাক্তন ভারত অধিনায়ক। কোটি-কোটি কোহলি ফ্যাশনের মতই বিরাটের অবসর অবাক করেছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। কোহলি-রোহিতের প্রশংসাও করেছেন সৌরভ।

শনিবার কলকাতা লেক ক্লাবে ‘‌রেগাটা’‌র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানেই বিরাট কোহলির অবসর নিয়ে মুখ খোলেন তিনি। সৌরভ বলেন,”ও ‌নিজের ইচ্ছেতে খেলা ছেড়েছে। অসাধারণ কেরিয়ার বিরাটের। রোহিতেরও তাই। তবে এভাবে বিরাটের অবসর আমাকে সত্যিই চমকে দিয়েছে। টেস্টের কথা বলতে গেলে, বিরাট কোহলির কেরিয়ার অনবদ্য। তেমনই রোহিত শর্মারও।”

প্রসঙ্গত, সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড প্রেসিডেন্ট থাকাকালীনই বিরাট কোহলির পরিবর্তে টেস্ট অধিনায়ক করা হয়েছিল রোহিত শর্মাকে। সৌরভ-কোহলির দ্বন্দ্ব নিয়ে সেই সময় কম জলঘোলা হয়নি। বিরাটও সরাসরি সৌরভকে এর জন্য দায়ীও করেছিলেন। এরপর আইপিএলের মঞ্চেও প্রকাশ্যে এসেছিল তাদের দূরত্ব। তবে সব তিক্ততা দূরে সরিয়ে রেখে কোহলির অবসরের পর মুক্ত কন্ঠে প্রশংসা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

পাশাপাশি ওই অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক কে হতে পারে তা নিয়েও মুখ খুলেছেন সৌরভ। বলেছেন,”পুরোটাই নির্বাচকদের বিষয়। ওরা যেটা ভাল বুঝবে সেটা করবে।” এছাড়াও সৌরভ বলেছেন,”এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওদের অনেক কিছু ভাবতে হবে। দীর্ঘমেয়াদে যেন দায়িত্ব সামলাতে পারে, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। এক্ষেত্রে বুমরার চোটটাও ভাবনার বিষয়। যেটা ঠিক মনে হবে ওদের সেই সিদ্ধান্ত নিতে হবে।”

বাংলা খবর/ খবর/খেলা/

Sourav Ganguly: কোহলির অবসর তাকে চমকে দিয়েছে! তিক্ততা ভুলে বিরাট ‘বন্দনা’ সৌরভের মুখে

Scroll to Top