
চট্টগ্রাম, ১৭ মে – চট্টগ্রামে যুবলীগের এক নেতাকে পিটিয়ে মাথা ন্যাড়া করে এবং গলায় জুতার মালা পরিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
শুক্রবার (১৬ এপ্রিল) দিনগত রাতে রাউজানের উত্তর গুজরার আয়েশাবিবি পাড়ায় এ ঘটনা ঘটে। তবে, বিষয়টি শনিবার (১৭ মে) জানাজানি হয়।
ওই ব্যক্তি নাম মো. ফোরকান (৪৮)। তিনি রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি।
স্থানীরা জানান, সরকার পরিবর্তনের পর থেকে ফোরকান আত্মগোপনে ছিলেন। শুক্রবার রাতে তাকে এলাকায় দেখা গেলে কিছু যুবক ও কিশোর তাকে ধরে ফেলে। এরপর পিটিয়ে তার মাথা ন্যাড়া করে, গলায় জুতার মালা পরিয়ে দেয়।
বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ফোরকানের বিরুদ্ধে মুনিরিয়া তাবলিগের কার্যালয় ভাঙচুরসহ দুটি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ১৭ মে ২০২৫


