আল কায়দার মতো কলকাতায় আত্মঘাতী হামলা, বাংলাদেশ থেকে নতুন হুমকি! তৈরি ভয়ঙ্কর ছক

আল কায়দার মতো কলকাতায় আত্মঘাতী হামলা, বাংলাদেশ থেকে নতুন হুমকি! তৈরি ভয়ঙ্কর ছক

Last Updated:

কলকাতা দখলের হুমকি বাংলাদেশের মৌলবাদী নেতার৷ ছবি- এক্স থেকেআল কায়দার মতো কলকাতায় আত্মঘাতী হামলা, বাংলাদেশ থেকে নতুন হুমকি! তৈরি ভয়ঙ্কর ছক
কলকাতা দখলের হুমকি বাংলাদেশের মৌলবাদী নেতার৷ ছবি- এক্স থেকে

এবার জঙ্গি গোষ্ঠী আল কায়দার মতো কলকাতায় আত্মঘাতী হামলা চালানোর হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের এক মৌলবাদী নেতা৷ সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিও-তে কলকাতা দখলের হুঁশিয়ারিও দিয়েছেন ওই মৌলবাদী নেতা৷ একই সঙ্গে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তাও শোনা গিয়েছে তাঁকে৷

‘ভয়েস অফ বাংলাদেশি হিন্দুজ’ নামে এক্স হ্যান্ডেল পেজ থেকে ওই ভিডিওটি শেয়ার করা হয়৷ সেখানে ওই মৌলবাদী নেতাকে বাংলাতেই হুমকি দিতে শোনা গিয়েছে৷

ওই মৌলবাদী নেতা বলেন, বাংলাদেশ সেনা এখন যদি আমাকে কলকাতা দখল করতে বলে, তাহলে আমার প্ল্যান তৈরি৷ ৭০ টা যুদ্ধজাহাজ তো অনেক বড় বিষয়, কলকাতা দখল করতে আমার সাতটা সাধারণ বিমানও লাগবে না৷ কারণ আমি জানি ওখানে কারা থাকে৷

এর পরে ওই মৌলবাদী নেতাকে আরও বলতে শোনা যায়, আত্মঘাতী জঙ্গিদের পাঠিয়ে কলকাতা দখলের পরিকল্পনা রয়েছে তাঁর৷ তিনি বলেন, বাংলাদেশের সেনাবাহিনী আমাকে যদি অনুমতি দেয়, তাহলে আমি কলকাতায় যতজন পারব আত্মঘাতী জঙ্গি পাঠাবো৷ প্রথমে আমি আক্রমণ করব, তার পর ওরা আমাকে মারবে৷ আমি আরব দেশগুলি থেকে আরও একটা শিক্ষা পেয়েছি৷ প্রথমে নিজে মরো, তার পর মারো৷ এই পদ্ধতিতেই তালিবানরা দুই শক্তিধর দেশ আমেরিকা এবং রাশিয়াকে পরাজিত করে৷

ভিডিওর পরের অংশে ওই মৌলবাদী নেতা আরও বলেন, তালিবানরা আল্লাহ হু আকবর বলে বাইকে চড়ে শরীরে বোমা বেঁধে সেনা ক্যাম্পের দিকে এগিয়ে যেত৷ প্রথমে তাদের লক্ষ্য করে গুলি করা হত৷ কিন্তু একটা গুলি খেয়ে তো আর কেউ মারা যায় না৷ তখন ওরা বাইক সমেত সেনাবাহিনীর ক্যাম্পের দেওয়ালে গিয়ে ধাক্কা মারত৷ তখন বিরাট বিস্ফোরণ ঘটত আর অন্তত তিনশো আমেরিকানের মৃত্যু হত৷ প্রথমে কে মারা যেত, ওই মুসলিম বাইক চালক৷

ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনার মধ্যেই এই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ এই ভিডিও-কে নিয়ে বাংলাদেশেও চাঞ্চল্য ছড়িয়েছে৷ তবে এই প্রথম নয়, এর আগেও বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তাদের গলায় কলকাতা দখলের হুঁশিয়ারি শোনা গিয়েছিল৷

বাংলা খবর/ খবর/বিদেশ/

আল কায়দার মতো কলকাতায় আত্মঘাতী হামলা, বাংলাদেশ থেকে নতুন হুমকি! তৈরি ভয়ঙ্কর ছক

Scroll to Top