ঈদে হিরো মোটরসাইকেল গ্রাহকদের জন্য দারুণ সুখবর

ঈদে হিরো মোটরসাইকেল গ্রাহকদের জন্য দারুণ সুখবর

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে গ্রাহকদের জন্য দারুণ সুখবর নিয়ে এসেছে জনপ্রিয় মোটরসাইকেল প্রতিষ্ঠান হিরো। আনন্দকে আরও বাড়িয়ে দিতে হিরো ঘোষণা করেছে বিশাল ঈদ অফার।

ঈদে হিরো মোটরসাইকেল গ্রাহকদের জন্য দারুণ সুখবরঈদে হিরো মোটরসাইকেল গ্রাহকদের জন্য দারুণ সুখবর

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঈদুল আযহার খুশিকে দ্বিগুণ করতে এখন Hero Thriller 4V মডেলটিতে পাচ্ছেন ২০,০০০ টাকার বিশেষ ছাড় এবং সাথে থাকছে আকর্ষণীয় হিরো ব্র্যান্ডেড টি-শার্ট, একদম ফ্রি। অফারটি চলবে ঈদের দিন পর্যন্ত।

চলুন জেনে নেয়া যাক মোটরসাইকেলটির দাম ও স্পেসিফিকেশন:

হিরো থ্রিলার ফোর-ভি- মোটরসাইকেলটিতে ব্যবহার করা হয়েছে ১৬০ সিসির ৪-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। যা সর্বোচ্চ ১০,০০০ আরপিএম-এ ১৬.৬৭ হর্সপাওয়ার শক্তি এবং ৭,৫০০ আরপিএম-এ ১৪.৬ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম।

উচ্চগতির জন্য মোটরসাইকেলটিতে ৫-স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। নিরাপত্তার জন্য মোটরসাইকেলটিতে ব্যবহার করা হয়েছে ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম।

মোটরসাইকেলটি প্রতি লিটারে ৪০-৪৫ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম এবং এটি সর্বোচ্চ গতি তুলতে পারবে ঘণ্টায় ১২৫ কিলোমিটার পর্যন্ত। দেশের বাজারে মোটরসাইকেলটির মূল্য ছিল ২ লাখ ৫৫ হাজার টাকা। কিন্তু আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে বর্তমানে মোটরসাইকেলটির মূল্য ধরা হয়েছে ২ লাখ ৩৫ হাজার টাকা।

Scroll to Top