শিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

শিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে রাজধানীর ধানমণ্ডি থেকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

সোমবার (১২ মে) রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে রাত সাড়ে ১১টার দিকে ধানমণ্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

Scroll to Top