India Pakistan Tension: ‘আমাদের সেনাবাহিনীকে শ্রদ্ধা ও কুর্নিশ!’ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আর কী জানালেন রোহিত-বিরাট?

India Pakistan Tension: ‘আমাদের  সেনাবাহিনীকে শ্রদ্ধা ও কুর্নিশ!’ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আর কী জানালেন রোহিত-বিরাট?

Last Updated:

বৃহস্পতিবার রাতভর পাক হামলা রুখে দেওয়ার পর শুক্রবার এক আবেগঘন পোস্টে বিরাট কোহলি লেখেন, ‘এই কঠিন সময়ে আমাদের দেশকে সাহসিকতার সঙ্গে রক্ষা করার জন্য আমাদের সেনাবাহিনীকে শ্রদ্ধা ও কুর্নিশ জানাই। তাঁদের অ

কী বললেন রোহিত বিরাট?India Pakistan Tension: ‘আমাদের  সেনাবাহিনীকে শ্রদ্ধা ও কুর্নিশ!’ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আর কী জানালেন রোহিত-বিরাট?
কী বললেন রোহিত বিরাট?

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ২২ এপ্রিলের জঙ্গিহানার হামলার পরেই ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমেই বেড়েছে উত্তেজনার পারদ। এই পরিস্থিতিতে দেশের সেনাবাহিনীর পাশে দাঁড়ালেন ভারতের দুই ক্রিকেট তারকা বিরাট কোহলি এবং রোহিত শর্মা। ইতিমধ্যেই, বিসিসিআইও নিরাপত্তাজনিত কারণে আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার রাতভর পাক হামলা রুখে দেওয়ার পর শুক্রবার এক আবেগঘন পোস্টে বিরাট কোহলি লেখেন, ‘এই কঠিন সময়ে আমাদের দেশকে সাহসিকতার সঙ্গে রক্ষা করার জন্য আমাদের সেনাবাহিনীকে শ্রদ্ধা ও কুর্নিশ জানাই। তাঁদের অটল সাহস ও আত্মত্যাগের জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ। জয় হিন্দ!’

সোশ্যাল মিডিয়ায় পোস্টটি ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। লক্ষ লক্ষ মানুষ কোহলির প্রশংসা করেন। দেশের সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়েছেন ভারতীয় ওয়ানডে দলের অধিনায়ক রোহিত শর্মাও। তিনি লেখেন, আমাদের বীর সেনাদের সাহসকে কুর্নিশ। এই অস্থির সময়ে দেশবাসীকে অনুরোধ করছি, শান্ত থাকুন ও সমস্ত সরকারি নিরাপত্তা নির্দেশিকা মেনে চলুন’।

উল্লেখ্য, বৃহস্পতিবার পাকিস্তানের ড্রোন আক্রমণের জেরে মাঝপথে বন্ধ হয়ে যায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস ম্যাচ। তখন থেকেই জল্পনা চলছিল হয়ত সাময়িক স্থগিত হতে পারে আইপিএল। শুক্রবার তাতেই পড়ল সিলমোহর। বিসিসিআইয়ের এক আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘‌দেশের যখন এই পরিস্থিতি। একটা যুদ্ধের আবহ রয়েছে। তখন ক্রিকেট খেলা ভাল লাগে না।’‌

বুধবার গভীর রাতে ‘‌অপারেশন সিঁদুর’‌ এর পর ইডেন ম্যাচে বোমাতঙ্ক ছড়িয়েছিল। বৃহস্পতিবার বোমাতঙ্ক ছড়ায় জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে। তারপর বৃহস্পতিবার রাতের ম্যাচ পাকিস্তানের ড্রোন হামলার জেরে মাঝপথেই বন্ধ করে দিতে হয়। তাই আর ঝুঁকি নিতে চায়নি বিসিসিআই। জানিয়ে দেওয়া হল আপাতত স্থগিত আইপিএল।

বাংলা খবর/ খবর/খেলা/

India Pakistan Tension: ‘আমাদের সেনাবাহিনীকে শ্রদ্ধা ও কুর্নিশ!’ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আর কী জানালেন রোহিত-বিরাট?

Scroll to Top