‘সেরা দল’ বাদ পড়েছে, এমন মন্তব্যে একমত নন এনরিকে | চ্যানেল আই অনলাইন

‘সেরা দল’ বাদ পড়েছে, এমন মন্তব্যে একমত নন এনরিকে | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে প্যারিস সেইন্ট জার্মেইনের কাছে দুই লেগেই হেরে বিদায় নিয়েছে আর্সেনাল। হারের পর কোচ মিকেল আর্তেতা বলেছেন, চ্যাম্পিয়ন্স লিগ থেকে সেরা দলটি বাদ পড়ল। আর্তেতার এমন মন্তব্যে একমত নন পিএসজি কোচ লুইস এনরিকে।

পার্ক ডে প্রিন্সেসে জিতে ফাইনাল নিশ্চিত হওয়ার পর স্প্যানিশ কোচ আর্তেতার মন্তব্য নিয়ে বলেছেন, ‘মিকেল আর্তেতা আমার একজন ভালো বন্ধু। কিন্তু আমি মনে করি না আর্সেনাল জয়ের যোগ্য ছিল। তারা যেভাবে খেলতে পছন্দ করে সেভাবে খেলেছে।’

‘দুই লেগে আমরা আর্সেনালের চেয়ে বেশি গোল করেছি, যা ম্যাচে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর্সেনাল দুর্দান্ত এক ম্যাচ খেলেছে এবং আমরা বেশ ভুগেছি। কিন্তু ফাইনালে যাওয়ার জন্য আমরা বেশি যোগ্য ছিলাম।’

ইংলিশ মিডফিল্ডার ডেকলান রাইস বলেছেন, ‘আপনি যদি ১৫-২০ মিনিটের প্রথম তিন সুযোগের থেকে একটি গোল করতে পারতেন, ম্যাচ পুরোপুরি বদলে যেত। তারপর আমাদের থেকে দুটি ভুল, তাদের জন্য দুটি গোল। অবশ্যই আমরা যে সুযোগ হাতছাড়া করেছি, সেটা করা ঠিক হয়নি।’

সেমির প্রথম লেগে ঘরের মাঠে পিএসজির কাছে ১-০ গোলে হেরেছিল আর্সেনাল। পিএসজির মাঠ পার্ক ডে প্রিন্সেসে দ্বিতীয় লেগেও হেরেছে গানাররা। মিকেল আর্তেতার শিষ্যদের ২-১ গোলে, সবমিলে ৩-১এ উড়িয়ে ফাইনালে ইন্টার মিলানের সঙ্গী হয়েছে ফরাসি জায়ান্টরা।

Scroll to Top