Last Updated:
Operation Sindoor: এক সরকারি অফিসার সূত্রে খবর, ‘ভারতের বহুস্তর পরিকল্পনার প্রথম ধাপ ‘অপারেশন সিঁদুর’। ভারত সাধারণ পাকিস্তানের মানুষকে আক্রমণ করবে না। আমরা পাকিস্তানের মতো নয়।’

নয়াদিল্লি: পহেলগাঁও হামলার ১৫ দিনের মধ্যেই পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে হামলা চালায় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক ঘাঁটি। এই ‘অপারেশন সিঁদুর’-এর পরেই দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ চরমে চড়েছে। পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। সীমান্তে গোলাবর্ষণের মাত্রা বাড়িয়েছে পাকিস্তান। ভারতের এই প্রত্যাঘাতের পর থেকেই অশান্ত নিয়ন্ত্রণরেখা। তবে কী ফের হামলা করবে ভারত?
এক সরকারি অফিসার সূত্রে খবর, ‘ভারতের বহুস্তর পরিকল্পনার প্রথম ধাপ ‘অপারেশন সিঁদুর’। ভারত সাধারণ পাকিস্তানের মানুষকে আক্রমণ করবে না। আমরা পাকিস্তানের মতো নয়। পাকিস্তানে সংখ্যালঘুরা নিরাপদ নয়। তবে, যদি ভারতে সাধারণ মানুষের পর হামলা করা হয়, ভারত আরেকটি অপারেশন সিঁদুর শুরু করতে দ্বিধা করবে না।’
সূত্রের খবর অনুসারে, ‘Poonch-এর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, এবং উপযুক্ত সময়ে প্রতিক্রিয়া দেওয়া হবে। ভুয়ো খবর ছড়াতে পাকিস্তান আরও চেষ্টা করবে বলে আশা করা হচ্ছে, কিন্তু ভারত বিশ্বের দরবারে তা মোকাবিলা করবে।’
Kolkata,West Bengal
May 08, 2025 11:13 AM IST
Helicopter Crash News: গঙ্গোত্রী যাওয়ার পথে পর্যটকদের নিয়ে ভেঙে পড়ল হেলিকপ্টার, উত্তরাখণ্ডে বিপর্যয়! মৃত ৫



