Last Updated:
Met Gala 2025: চলতি বছর প্রথম ভারতীয় পুরুষ অভিনেতা হিসেবে উপস্থিত থেকে মেট গালা-র রেড কার্পেটকে উজ্জ্বল করলেন শাহরুখ খান। মেট গালার তাৎপর্য সম্পর্কে নিজের বক্তব্য রাখতে যাওয়ার আগে রেড কার্পেটে অভিনেতা নিজের পরিচয় দিয়ে বলেন যে, ‘আমি শাহরুখ।’

যেন এক ইতিহাস লিখলেন বলিউড বাদশা শাহরুখ খান। চলতি বছর প্রথম ভারতীয় পুরুষ অভিনেতা হিসেবে উপস্থিত থেকে মেট গালা-র রেড কার্পেটকে উজ্জ্বল করলেন তিনি। স্বণামধন্য ডিজাইনার সব্যসাচীর ডিজাইন করা শার্প ব্ল্যাক স্যুট আর স্টেটমেন্ট জ্যুয়েলারিতে নজর কাড়লেন কিং খান। আরও একবার প্রমাণ করে দিলেন যে, কত বড় মাপের গ্লোবাল আইকন তিনি! ওই রাতের ছবি এবং ভিডিও ইন্টারনেটে যেন আগুন লাগিয়ে দিয়েছে। বলিউড সুপারস্টারের ফ্যাশন মুহূর্ত মুগ্ধ করেছে ভক্তদেরও।
যদিও গ্ল্যামারের জাঁকজমকের মধ্যেও একটা বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠল। রেড কার্পেটের সেই মুহূর্ত অবশ্য এখন ভাইরাল হয়ে গিয়েছে। এক্স প্ল্যাটফর্মে ব্যাপক ভাবে শেয়ার করা হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে যে, রেড কার্পেটে দাঁড়িয়ে এক রেড কার্পেট উপস্থাপককে নিজের পরিচয় দিতে হচ্ছে বলিউড বাদশাকে। আসলে ওই উপস্থাপক না কি শাহরুখকে চিনতেই পারেননি। সেই কারণে মেট গালার তাৎপর্য সম্পর্কে নিজের বক্তব্য রাখতে যাওয়ার আগে রেড কার্পেটে অভিনেতা নিজের পরিচয় দিয়ে বলেন যে, ‘আমি শাহরুখ।’
এই গোটা বিষয়টিকে একেবারে ভাল ভাবে নেননি শাহরুখের ভক্তরা। বিশ্বের সবথেকে বড় তারকাদের মধ্যে অন্যতম হলেন শাহরুখ, সেই অভিনেতাকে চিনতে না পারার জন্য গ্লোবাল মিডিয়াকে তুলোধনা করেছেন তাঁরা। এক্স-এ এক ব্যবহারকারী লিখেছেন যে, ‘এটা ২০২৫ সাল। যদি আপনারা মেট গালা কভার করতে আসেন, তাহলে আপনাদের জানা উচিত যে, শাহরুখ খান কে।’ অন্য একজন আবার রেডিটে লিখেছেন যে, ‘আশা করি, ওঁরা বাড়ি ফিরে শাহরুখ কে, সেটা গুগল করবেন। আর দেখবেন, কতটা জনপ্রিয় তিনি।’ এদিকে অনেকেই অবশ্য প্রশ্ন তুলেছেন যে, ‘তিন দশকেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী চলচ্চিত্রে অবদান রাখা একজন ব্যক্তিত্বকে কীভাবে মিডিয়া উপেক্ষা করতে পারে?’
এদিকে যখন ওই মুহূর্ত নিয়ে বিরক্ত হয়েছেন ভক্তরা, সেই সময় রেড কার্পেটে শাহরুখের উজ্জ্বল উপস্থিতি আরও একবার প্রমাণ করেছে, যে কোনও মঞ্চে কিংবা বিশ্বের যে কোনও প্রান্তে তিনি একটা ক্লাস। সেই রাতে মেট গালায় নিজের লুক এবং দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে সাংবাদিকদের সামনে শাহরুখ খান বলেন যে, ‘আমার ডিজাইনার হলেন সব্যসাচী। উনিই এটা ভেবেছেন এবং এটাকে স্বাধীনতার অভিব্যক্তি বলেই ভেবেছেন তিনি। সেই সঙ্গে তিনি দৃঢ় এবং নমনীয় থাকতে চেষ্টা করেছেন।’
সাংবাদিকরা অভিনেতাকে প্রশ্ন করেন যে, ‘আপনি কি কখনও এই সম্পর্কে শুনেছেন অথবা আগে কি আপনার এ নিয়ে ধারণা ছিল, কিন্তু কখনও পরীক্ষা করে দেখেননি?’ স্বীকার করে শাহরুখ বলেন,’সত্যি বলতে কী, না। কিন্তু আমি এখন এটা জানতে পেরেছি। তাই বিগত ২০ দিন ধরে আমায় জানতে হয়েছে এটা কী! কীভাবে নিপীড়ন বা রাগ ছাড়াই সব কিছু বদলে দেওয়ার সংকল্প, কিন্তু তার মধ্যে শিল্পের স্ফুরণ থাকে, সেই বিষয়টাকে একজন অভিনেতা হিসেবে আমার বেশ আকর্ষণীয় বলে মনে হয়েছে। তাই এটা বেশ সুন্দর ছিল।’
Kolkata,West Bengal
May 06, 2025 12:27 PM IST
Rukimini Maitra: নয়া পালক রুক্মিণীর মুকুটে! দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল-এ সেরা অভিনেত্রী পর্দার ‘বিনোদিনী’



