খালেদা জিয়ার অভ্যর্থনায় ভিন্ন প্রস্তুতি: সড়কে নয়, ফুটপাতে থাকার নির্দেশ

খালেদা জিয়ার অভ্যর্থনায় ভিন্ন প্রস্তুতি: সড়কে নয়, ফুটপাতে থাকার নির্দেশ

জুমবাংলা ডেস্ক : চিকিৎসা শেষে দীর্ঘ চার মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে আজ মঙ্গলবার দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। কাতারে যাত্রাবিরতি শেষে বর্তমানে ঢাকার পথে রয়েছেন তিনি। তার সঙ্গে দেশে আসছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।

খালেদা জিয়ার অভ্যর্থনায় ভিন্ন প্রস্তুতি: সড়কে নয়, ফুটপাতে থাকার নির্দেশখালেদা জিয়ার অভ্যর্থনায় ভিন্ন প্রস্তুতি: সড়কে নয়, ফুটপাতে থাকার নির্দেশখালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের বিশেষ বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) বাংলাদেশ সময় সোমবার (৫ মে) রাতে লন্ডনের হিথরো বিমানবন্দর ত্যাগ করে।

পরে কাতারের রাজধানী দোহায় যাত্রাবিরতি শেষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তার।

এর আগে লন্ডনের স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাকে পাশে বসিয়ে গাড়ি চালিয়ে হিথরো বিমানবন্দরে যান। একই গাড়িতে দাদির পেছনে বসা ছিলেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। সেখানে আগে থেকে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার অভ্যর্থনায় খালেদা জিয়ার অভ্যর্থনায় বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি রয়েছে বিএনপির নেতাকর্মীদের। তবে এসএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে নেতাকর্মীরা যাতে সড়কে ভিড় না করে ফুটপাতে অবস্থান নেন, সে অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘ভাইয়ার খেয়াল রেখ,’ লন্ডনে বিদায় নেওয়ার আগে নেতাকর্মীদের খালেদা জিয়া

সোমবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক পোস্টের মাধ্যমে তিনি এই আহ্বান জানান। কেউ যাতে সড়কে নামতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করেছেন তিনি।

Scroll to Top