
রুই মাছে কী কী পুষ্টিগুণ? পুষ্টিগুণের বিচারে ভিটামিন এ, ডি, ই রয়েছে রুই মাছে। এছাড়াও ক্যালসিয়াম, জিঙ্ক, সোডিয়াম, পটাসিয়াম, আয়রন ও খনিজে ভরপুর এই মাছ। রুই মাছে কোলিন নামের একটি পদার্থ থাকে। স্নায়ুতন্ত্র, ফ্যাটের বিপাক ক্রিয়া এবং পরিবহণে সাহায্য করে এই উপাদানটি।



