
ট্রেনের প্রতিটি কামরায় থাকছে অত্যাধুনিক চিকিৎসা সামগ্রী এবং অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের দল। রোগীদের সুবিধার্থে এখানে চোখের রোগ, কানের সমস্যা, দাঁতের চিকিৎসা, হাড়ের ব্যথা বা অর্থোপেডিক্স সংক্রান্ত সমস্যা, প্লাস্টিক সার্জারি সংক্রান্ত চিকিৎসা ছাড়াও স্তন ক্যানসার ও জরায়ু ক্যানসার মতো গুরুতর রোগের সনাক্তকরণ এবং চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছে।



